দুআ-মুনাজাতে নবী রাসূলের অসীলা দেয়ার ব্যাপারে শরীয়ত কী বলে এ ব্যাপারে যুক্তিনিষ্ঠ আলোচনায়, কুরআন-সুন্নাহর দলিলসিদ্ধ করে উপস্থাপিত হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থের নানা তথ্য-উপাত্ত। বইটি গুরুত্বের পড়ার জন্য পাঠক মহোদয়ের প্রতি আবেদন রইল।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
একটি সহজবোধ্য ফেকাহ গ্রন্থ, যাতে সংক্ষিপ্ত আকারে একজন মুসলমানের জীবনসংলগ্ন মূলনীতি, আহকাম ও আদব স্থান পেয়েছে খুবই সুসংহত ও সুবিন্যস্ত উপস্থাপনায়। বিভিন্ন গ্রন্থ থেকে তাওহীদ ও ঈমান, আদব-আখলাক, যিকর-দুআ, আহকাম ও বিধানবিষয়ক প্রয়োজনীয় সব কিছুই সংকলিত করা হয়েছে বক্ষ্যমাণ এ গ্রন্থে, যাতে ইবাদতকারী, বক্তা, শিক্ষক, ব্যবসায়ী, মুফতি, বিচারপতি ও আল্লাহর পথে আহ্বানকারী সমানভাবে উপকৃত হতে পারে। বইটিতে একজন মুসলমানের জন্য প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল উল্লেখ করা হয়েছে। এরপর কুরআন অথবা সহীহ সুন্নাহ অথবা এতদোভয়ের দালিলিক নির্ভরতায় – যদি থাকে- আলেমদের অধিক নির্ভরযোগ্য মতামত তুলে ধরা হয়েছে। গ্রন্থটি আকীদা-বিশ্বাস, আখলাক-আদব ও আল্লাহর পথে আহ্বান ও অন্যান্য ইসলামের সাধারণ পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে একটি অনন্য প্রয়াস। আশা করি সবাই উপকৃত হবেন।
Author: মুহাম্মদ বিন ইবরাহীম আত তুআইজিরী
Translators: আব্দুররব আফফান - মুহাম্মাদ সাইফুদ্দীন বেলাল - মুহাম্মাদ ওমর ফারুক আব্দুল্লাহ - আজমল হোছাইন আবদুন নূর - শহীদুল্লাহ খান আব্দুল মান্নান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ বইয়ে কুরআন ও সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে একজন নেককার নারীর গুনাবলি কী হবে তা উল্লেখ করা হয়েছে।
Author: সানাউল্লাহ নজির আহমদ
Reveiwers: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এটি একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে শিশু-কিশোরদের লালন-পালন ও তালীম-তরবিয়ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। শিশু-কিশোরদের ঈমান-আক্বীদা, আদব-আখলাক ছাড়াও সালাত আদায়, মাতা-পিতা সাথে ভালো ব্যবহার ইত্যাদির পদ্ধতি আলোচনা করা হয়েছে।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Reveiwers: মো: আব্দুল কাদের
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
“একগুচ্ছ মুক্তাদানা : ইসলামী জীবনব্যবস্থার সৌন্দর্য” পুস্তিকাটিতে ইসলামী দীন তথা ইসলামী জীবনব্যবস্থার কতিপয় সৌন্দর্য বর্ণনার গুরুত্ব এবং দীন-ই-ইসলাম এর কতিপয় সৌন্দর্য ও পরিপূর্ণতার নিদর্শন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
Author: আব্দররহমান বিন নাসের আস-সাদী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক বিপ্লবের স্বরূপ: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সামাজিক পরিবর্তন সাধনে ও সমাজের প্রতিটি স্তরে কীভাবে ইসলামি মূল্যবোধের আধিপত্য প্রতিষ্টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। ইসলাম প্রচারকদের জন্য এ বইটির অধ্যয়ন জরুরি বলে মনে করি।
Author: সিরাজুল ইসলাম আলী আকবর
Reveiwers: চৌধুরী আবুল কালাম আজাদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ