“একগুচ্ছ মুক্তাদানা : ইসলামী জীবনব্যবস্থার সৌন্দর্য” পুস্তিকাটিতে ইসলামী দীন তথা ইসলামী জীবনব্যবস্থার কতিপয় সৌন্দর্য বর্ণনার গুরুত্ব এবং দীন-ই-ইসলাম এর কতিপয় সৌন্দর্য ও পরিপূর্ণতার নিদর্শন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
Author: আব্দররহমান বিন নাসের আস-সাদী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মুসলমানদের পতন : অতীত ও বর্তমান বইটিতে গাজী সালাহউদ্দিন আইয়ুবীর আবির্ভাবপূর্ব সময়ে মুসলমানদের অধঃপতনের কারণসমূহ ও বর্তমান অবস্থার সাথে তার কতখানি মিল রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। সাথে সাথে মুসলিম উম্মাহর বিরুদ্ধে বাতেনী ও শিয়া সম্প্রদায়ের ষড়যন্ত্রের ইতিহাসও আলোচনা করা হয়েছে।
Author: মুহাম্মদ আল আবদাহ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: হাফেয নেছার উদ্দিন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বইটিতে বিদআতের সংজ্ঞা, প্রকার ও উদাহরণ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।
Author: মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
প্রতিটি ইবাদতেরই কিছু নিয়ম-পদ্ধতি রয়েছে। আল্লাহ্ তা‘আলা নিজে তা বর্ণনা করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তা বর্ণনা করতে বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হিজরতে পরে একটি মাত্র হজ্জ করেছিলেন। সেই হজ্জকে বিদায় হজ বলা হয়; কারণ তিনি সেই হজ্জে মানুষ থেকে বিদায় নিয়েছিলেন। এই হজ্জেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হজ্জের নিয়মপদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন: “তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ্জের পদ্ধতি জেনে নাও”। এই হজ্জের বর্ণনা দিয়েছেন বিশিষ্ট সাহাবী জাবের ইবন আব্দিল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু। গ্রন্থটিতে এই হাদীসটি বিভিন্ন ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে।
Author: মুহাম্মদ নাসিরুদ্দীন আল আলবানী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আল্লাহর পথে আহ্বান সব থেকে বড় আমল। কেননা তা নবী-রাসূলদের দায়িত্ব। আর নবী-রাসূলগণ ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পথে আহ্বান আল্লাহকে জানার পথ দেখায়, নবীকে জানার পথ দেখায়। শুধু তাই নয় বরং আল্লাহ তাআলা স্বয়ং এ কর্মের প্রশংসা করেছেন। ইরশাদ হয়েছে: ঐ ব্যক্তি থেকে কথায় কে উত্তম যে আল্লাহর পথে আহ্বান করল এবং সৎ কাজ করল। বক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াবিষয়ক কিছু মূল্যবান আলোচনা এসেছে যা সবার উপকারে আসবে বলে আশা।
Author: প্রফেসর ড. খন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এই বইটিতে প্রখ্যাত চিন্তাবিদ ড. আব্দুল্লাহ আল খাতিরের বৃটেন দেখার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। পাশ্চাত্য সমাজ কিভাবে দিনে দিনে অধপতনে যাচ্ছে ও এ থেকে আমাদের জন্য কী শেখার আছে এ বিষয়টি তিনি তুলে ধরেছেন তার এ লেখায়।
Author: আব্দুল্লাহ আল খাতির
Reveiwers: চৌধুরী আবুল কালাম আজাদ
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ