ইতিহাস কান্ডের এক মৌল মেরুদন্ডের নাম ইসলাম। ইতিহাসের বিচিত্র অধ্যায় ও পর্যায় পেরিয়ে ইসলাম আজ এ পর্যায়ে আসীন। তাকে জানতে হলে, বুঝতে হলে, নির্ণয় করতে হবে তার মৌলিকত্ব, বিধিবিধান, বিশ্বাস, আচরণকে। বইটি তারই সংক্ষিপ্ত অর্থময় ও খুবই প্রাঞ্জল প্রয়াস।
Author: গবেষণা পরিচালনা পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা
Translators: মুহাম্মাদ ইব্রাহীম আব্দুল হালীম
Publisher: ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারার ওয়েবসাইট
Source: http://www.islamhouse.com/p/285
ইসলামের সচিত্র গাইড: গ্রন্থটিতে বিশেষভাবে ইসলামের বৈজ্ঞানিক অলৌকিকতা যুক্তি-প্রমাণসহ বর্ণিত হয়েছে। সাথে সাথে ব্যক্তি ও সমাজ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। ইসলামী শরী‘আত অনুসরণকারী একজন মুসলিম কী কী উপকার অর্জন করতে পারে, তাও তাতে বিধৃত হয়েছে। এই গ্রন্থটি অমুসলিমদের প্রতি ইসলামের দাওয়াতের ক্ষেত্রে রচিত গ্রন্থাবলির শীর্ষে অবস্থান করে নিয়েছে। এ-জন্য বিশেষজ্ঞরা অমুসলিমদের জন্য ইসলামের পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে সেই অমুসলিম ব্যক্তির ভাষায় কুরআন মাজীদের অর্থানুবাদ উপহারের পরপরই এই কিতাবটি উপহার হিসেবে দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। উপহারের তালিকায় এরপর অবস্থান করে অন্যান্য দাওয়াতী কিতাব।
Author: আই. এ. ইবরাহীম
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
Translators: মুহাম্মাদ ইসমাঈল জবীহুল্লাহ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ-গ্রন্থে কুরআন সুন্নাহর আলোকে ধৈর্যের হাকীকত, জীবনের নানা ক্ষেত্রে ধৈর্যধারণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ধৈর্যের কারণ, পথ ও পদ্ধতিসমূহ সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
অমুসলিমদের কমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ড. জাকির নায়েক বক্ষ্যমাণ বইটিতে। ইসলাম, ইসলামি আদর্শ, ইসলামি ডিসকোর্সের আওতাধীন বিভিন্ন বিধি-বিধান বিষয়ে অমুসলিম ব্যক্তিরা সাধারণত যেসব প্রশ্ন উত্থাপন করে থাকেন, বিস্তারিত ও খুবই যুক্তিগ্রাহ্য আকারে সেগুলোর জবাব দিয়েছেন প্রখ্যাত দায়ী ড. জাকির নায়েক। বইটি মুসলিম অমুসলিম নির্বিশেষে পড়ে দেখা উচিত।
Author: জাকের নায়েক
এ বইটিতে প্রশ্নোত্তরের মাধ্যমে সিয়ামের ফজিলত, বিভিন্ন আহকাম ও মাসায়েল বর্ণনা করা হয়েছে।
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কিতাবুত-তাওহীদের অনুবাদ, যা সংকলন করেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহ.। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার ক্ষেত্রে এটি একটি তুলনাহীন গ্রন্থ। যে তাওহীদ আল্লাহ তাআলা মানুষের উপর অপরিহার্য করে দিয়েছেন, যার জন্য মানুষের সৃষ্টি। যার জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন, সে তাওহীদের যথার্থ ব্যাখ্যার পাশাপাশি তাওহীদ বিরোধী আচার-আকীদা সম্পর্কে সতর্ক করা হয়েছে এ মূল্যবান গ্রন্থে কুরআন ও সুন্নাহর দলিল-প্রমাণের ভিত্তিতে।
Author: মুহাম্মাদ ইব্ন আব্দুল ওয়াহহাব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ