কিতাবুত-তাওহীদের অনুবাদ, যা সংকলন করেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহ.। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার ক্ষেত্রে এটি একটি তুলনাহীন গ্রন্থ। যে তাওহীদ আল্লাহ তাআলা মানুষের উপর অপরিহার্য করে দিয়েছেন, যার জন্য মানুষের সৃষ্টি। যার জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন, সে তাওহীদের যথার্থ ব্যাখ্যার পাশাপাশি তাওহীদ বিরোধী আচার-আকীদা সম্পর্কে সতর্ক করা হয়েছে এ মূল্যবান গ্রন্থে কুরআন ও সুন্নাহর দলিল-প্রমাণের ভিত্তিতে।
Author: মুহাম্মাদ ইব্ন আব্দুল ওয়াহহাব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইসলাম পরিচিতি: সাইয়্যেদ আবুল আলা মউদুদি রা. এর একটি প্রসিদ্ধ গন্থ। এ গ্রন্থে তিনি ইসলামের পূর্ণাঙ্গ ও সহজসরল প্রকৃতি চমৎকারভাবে উপস্থাপনের প্রয়াস পেয়েছেন। ইসলামের মৌলিক উপাদানগুলোর আন্তরসম্পর্কও তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন এ বইটিতে।
Author: আবুল আলা আল-মাওদুদী
এ বইটিতে সালাতের মর্যাদা, গুরুত্ব, সালাতের উপকারিতা, যথাযথ সময়ে সালাত আদায়ের উপায়, সালাত ত্যাগ করার ক্ষতি এবং সালাত ও আমাদের শিশু ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।
Author: নূর মুহাম্মাদ বদীউর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
তাওহীদ ও শিরক: একটি মূল্যবান গ্রন্থ। তাওহীদ ও শিরকের তুলনামূলক আলোচনা, শিরক ও শিরক-আশ্রিত ভুল বিশ্বাসের ধরন-ধারণ সরল ভাষায় বিশ্লিষ্ট আকারে আলোচিত হয়েছে এ-গ্রন্থে।
Author: চৌধুরী আবুল কালাম আজাদ
Publisher: কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, সুলা, রিয়াদ
প্রবন্ধকার তারাবীহ সালাতের মূল কী ছিল তা বর্ণনা করেছেন। তাছাড়া তারাবীহ সালাতের রাকা‘আত সংখ্যার ব্যাপারে বিভিন্ন মাযহাবের মতামত ও তাদের দলীল প্রমাণাদি তুলে ধরেছেন। সবশেষে এ ব্যাপারে গ্রহণযোগ্য আলেমদের মতামত পেশ করেছেন।
Author: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: মো: আব্দুল কাদের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াত তথা আল্লাহর পথে আহ্বানের পথ ও পদ্ধতি বর্ণিত হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে প্রয়োগ করেছেন, সাথে-সাথে যেসব আয়াত ও হাদিসে দাওয়াতের পথ ও পদ্ধতি বিষয়ক আলোচনা এসেছে তারও ব্যাখ্যা-বিশ্লেষণ স্থান পেয়েছে গুরুত্বপূর্ণ এগ্রন্থে।
Author: চৌধুরী আবুল কালাম আজাদ
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ