ইয়াতীমের দায়িত্বগ্রহণ ও লালন সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি হল, "আমি ও ইয়াতীম লালনকারী জান্নাতে এই দুয়ের মতো।" তিনি তর্জনী ও মধ্যমা দিয়ে ইশারা করলেন, এবং এদুটির মাঝে সামান্য ফাঁক রাখলেন। বক্ষ্যমাণ গ্রন্থে ইয়াতীম লালনের ফজিলত, গুরুত্ব এবং ইয়াতীম ও তার লালনকারীর জীবনে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Author: মুহাম্মাদ উসমান গনী
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সংক্ষিপ্ত হজ্জ উমরা ও যিয়ারত: এ গ্রন্থখানিতে হজ উমরা ও যিয়ারত সংক্রান্ত কাজসমূহের দলীলভিত্তিক আলোচনা স্থান পেয়েছে। সর্ব-সাধারণের উপযোগী করে সহজ করে রচনা করা হয়েছে। এটি মূলত কয়েকজন গবেষকের সম্মিলিত প্রচেষ্টার সংক্ষিপ্ত রূপ। এ গবেষকদের মধ্যে অন্যতম ছিলেন, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া-গবেষক ও সম্পাদক হিসেবে এবং নুমান আবুল বাশার, ড. এটি এম ফখরুদ্দীন ও আলী হাসান তৈয়ব। তারা এ গবেষণা কর্মটি করার পেছনে যথেষ্ট শ্রম দিয়েছেন। তাছাড়া ড. আবদুল জলীল- যিনি ইসলামিক ফাউণ্ডেশনের একজন গবেষকও – তিনি গ্রন্থটি আদ্যোপান্ত ভাষাগত দিকগুলো সম্পাদনা করেছেন। গ্রন্থটি সম্পর্কে আমরা এটুকু বলতে পারি যে, বাংলাভাষায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং এ সংক্রান্ত সবচেয়ে সুন্দর গ্রন্থ।
Author: নুমান বিন আবুল বাশার - আলী হাসান তৈয়ব - এ টি এম ফখরুদ্দীন
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এতে রয়েছে বিদআতের স্পষ্ট সংজ্ঞা, দীনের ক্ষেত্রে বিদআত ও অন্যান্য ক্ষেত্রে নব আবিষ্কৃত বিষেয়র মধ্যে পার্থক্য নির্ধারণ। ব্যক্তি এ সমাজ জীবনে বিদআতের ক্ষতি ও প্রভাব সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা স্থান পেয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সূফীবাদ: এ গ্রন্থে সূফীবাদের হাকীকত, সূফীদের কতিপয় বাণী, ওলী কাকে বলে? কাসীদায়ে বুরদা কি? দালাইলুল খাইরাত গ্রন্থের পরিচয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Translators: মুহাম্মাদ হারুন হুসাইন
Publisher: কমিউনিটি কেন্দ্রিক ইসলাম প্রচার ও শিক্ষামূলক সহযোগী অফিস, তায়েফ
এই বইটিতে প্রখ্যাত চিন্তাবিদ ড. আব্দুল্লাহ আল খাতিরের বৃটেন দেখার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। পাশ্চাত্য সমাজ কিভাবে দিনে দিনে অধপতনে যাচ্ছে ও এ থেকে আমাদের জন্য কী শেখার আছে এ বিষয়টি তিনি তুলে ধরেছেন তার এ লেখায়।
Author: আব্দুল্লাহ আল খাতির
Reveiwers: চৌধুরী আবুল কালাম আজাদ
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
প্রখ্যাত ইসলাম প্রচারক প্রয়াত আহমদ দীদাত রহ. এর কয়েকটি অমূল্য গ্রন্থের সমগ্র এটি, যা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অনূদিত ও ছাপা হয়েছে । আহমদ দীদাত রচনাবলি ইসলাম হাউসের সম্মানিত পাঠকদের হাতে তুলে দিত পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।
Author: আহমদ দীদাত