আজ আমাদের কারো নিকট অস্পষ্ট নেই যে, মুসলিম সমাজে জাল ও দুর্বল হাদিসের ছড়াছড়ি। অনেকে এর ভয়বহতা না জেনে এসব হাদিস গ্রহণ করেন এবং তা প্রচার করেন। অথচ তারা জানেন না জাল ও দুর্বল হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা রচনা ও অপবাদ। যার সম্পর্কে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: “আমার উপর যে এমন কথা বলল, যা আমি বলেনি, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়”। [বুখারি] মুসলিম উম্মাহর সংশোধন ও সুন্নত সংরক্ষণের জন্য এখানে রমযান সংক্রান্ত জাল ও দুর্বল হাদিসগুলো আলোচনা করা হয়েছে।
Author: সানাউল্লাহ নজির আহমদ
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সূফীবাদ: এ গ্রন্থে সূফীবাদের হাকীকত, সূফীদের কতিপয় বাণী, ওলী কাকে বলে? কাসীদায়ে বুরদা কি? দালাইলুল খাইরাত গ্রন্থের পরিচয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Translators: মুহাম্মাদ হারুন হুসাইন
Publisher: কমিউনিটি কেন্দ্রিক ইসলাম প্রচার ও শিক্ষামূলক সহযোগী অফিস, তায়েফ
আমি তাওবা করতে চাই কিন্তু:একজন গুনাহগার ব্যক্তির তাওবার গুরুত্ব অপরিসীম। তবে তাওবা বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় অনেকের পক্ষেই পাপ-গুনাহ থেকে বিমুক্ত হয়ে পবিত্র জীবনে ফিরে আসা সম্ভব হয় না। এবিষয়টি বিবেচনায় রেখেই সাজানো হয়েছে বর্তমান গ্রন্থের অধ্যায়গুলো যাতে বিশেষভাবে স্থান পেয়েছে তাওবার শর্তাবলী, প্রমাণাদি, তাওবাকারীদের বিভিন্ন অবস্থার বর্ণনাসহ তাওবা-বিষয়ক গুরুত্বপূর্ণ অন্যান্য আলোচনা।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: যাইনুল আবেদীন আব্দুল্লাহ - সর্দার জিয়াউল হক বিন সর্দার
Translators: মুহাম্মাদ শামঊন আলী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
জামা‘আতের সাথে নামায আদায়: গ্রন্থটিতে কুরআন ও সুন্নাহর আলোকে জামাতের সাথে সালাত আদায়ের তাৎপর্য, ফযীলত, আহকাম, উপকারিতা ও আদাবসমূহ দলীল-প্রমাণসহ বর্ণিত হয়েছে।
Author: সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
Translators: মোহাম্মদ বায়েজীদ মোহাম্মদ মোসলেম উদ্দীন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এই বইটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাতের কিছু গুরুত্বপূর্ণ দিকের আলোচনা করা হয়েছে। আদর্শ মানুষ গঠনের জন্য তার জীবন-চরিত কতখানি প্রভাব রাখে তা তুলে ধরা হয়েছে।
Author: এ, কে, এম নজীর আহমাদ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
নাজাফ সম্মেলন: মুহিব্বুদ্দিন আল-খতিব বলেন, এ সম্মেলনটি মুসলিমদের ইতিহাসে শিয়া ও সুন্নীদের জন্য এক বিরাট সম্মেলন হিসেবে বিবেচিত, বরং এটিই প্রথম সম্মেলন, এরপর এর ধরনের সম্মেলন আর সংঘটিত হয় নি; যদিও এর প্রয়োজন ছিল। কারণ সাফাভী রাজবংশ এখনও ভিন্ন নামে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য এখনো প্রতিষ্ঠিত রয়েছে। সুতরাং পূর্ববর্তী সাফাভীরা যে অন্যায়ের প্রচলন করেছে বর্তমান কালের শিয়ারাও সে একই আকীদায় বিশ্বাসী। তারা তাকীয়্যা, ইসলামের প্রতি ভালবাসার যতই প্রকাশ করুক না কেন, তারা মূলত ইসলাম বিদ্বেষী। বাদশাহ নাদির শাহের সময়ে অনুষ্ঠিত সে সম্মেলনে তারা ঐক্যের স্বার্থে তাদের অনেক অন্যায় কাজ পরিত্যাগ করতে রাজী হয়েছিল, তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, ১-সাহাবায়ে কিরামকে গালি দেয়া, কাফির বলা, আবু বকর, উমর, উসমানের শ্রেষ্ঠত্ব স্বীকার করা। ২- মুত‘আ বিয়ে বাতিল করা। ইত্যাদি
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ