পাপ, পাপের সংজ্ঞা, প্রকারভেদ, প্রকৃতি - ইত্যাদি বিষয়ে কুরআনা ও হাদীসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, বর্ণনা, বিধান; ব্যক্তি ও সমাজ জীবনে পাপের প্রভাব ও পরিণতি - সর্বোপরি, পাপ হতে মুক্তি ও আত্মরক্ষার সর্বোত্তম উপায় ও পন্থা কি - ইত্যাদি বিষয়ে বিশ্লষণী দৃষ্টি নিয়ে রচিত এটি একটি সমৃদ্ধ রচনা।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
রিয়াযুস সালেহীন একটি প্রসিদ্ধ কিতাব, যা ইমাম আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে শারাফ আন-নববী (মৃত: ৬৭৬ হি:) রচনা করেছেন। একজন মুসলমানের ইবাদত-বন্দেগি থেকে শুরু করে দৈনন্দিন জীবন সংক্রান্ত প্রয়োজনীয় হাদিস স্থান পেয়েছে কিতাবটিতে। স্বল্প সংখ্যক হাদিস ব্যতীত এ কিতাবের সকল হাদিসে বিশুদ্ধ এবং খুব সুন্দরভাবে সাজানো। এই মুবারক কিতাবের বঙ্গানুবাদ ইসলাম হাউসের সম্মানিত পাঠকদের করকমলে রাখতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।
Author: আবু যাকারিয়া আন-নাওয়াবী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বর্তমান পরিবেশ ও পরিস্থিতির ওপর দৃষ্টি দিলে দেখা যায় যে, মানুষ বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে প্রবৃত্তির অনুসরণ করছে ও শয়তানের দাসত্বে লিপ্ত হচ্ছে। কারো আছে নারীর প্রতি অবৈধ আসক্তি, কারো আছে সম্পদের মোহ, কারো আছে অভিজাত পোশাক-আশাকের লোভ, কারও আছে বাড়ি-গাড়ি ও ঐশ্বর্যের সীমাহীন আকাঙ্খা। কারও আছে ক্ষমতার লোভ। কারো আছে খেল-তামাশা ও গান-বাজনার অধীর আগ্রহ ইত্যাদি। বক্ষ্যমাণ গ্রন্থটি এ বিষয়গুলোর ভয়াবহতা ও তার প্রতিকারের পথ-পদ্ধতি নিয়েই লেখা।
Author: আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ - আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সৌভাগ্যময় জীবনের পূর্ণাঙ্গ উপায় [আল-ওয়াসায়েলুল মুফীদা লিল-হায়াতিস সা‘য়ীদা] : গ্রন্থটিতে এমন কিছু উপায়-পদ্ধতি আলোচনা করা হয়েছে, যেগুলো গ্রহণ করা হলে অন্তরের সুখ-প্রশান্তি লাভ হবে এবং দুঃখ-চিন্তা দূরীভূত হবে।
Author: আব্দররহমান বিন নাসের আস-সাদী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
অমুসলিমদের কমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ড. জাকির নায়েক বক্ষ্যমাণ বইটিতে। ইসলাম, ইসলামি আদর্শ, ইসলামি ডিসকোর্সের আওতাধীন বিভিন্ন বিধি-বিধান বিষয়ে অমুসলিম ব্যক্তিরা সাধারণত যেসব প্রশ্ন উত্থাপন করে থাকেন, বিস্তারিত ও খুবই যুক্তিগ্রাহ্য আকারে সেগুলোর জবাব দিয়েছেন প্রখ্যাত দায়ী ড. জাকির নায়েক। বইটি মুসলিম অমুসলিম নির্বিশেষে পড়ে দেখা উচিত।
Author: জাকের নায়েক
মহান স্রষ্টার একত্ববাদ ও আধুনিক বিজ্ঞান : আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ রচনা, যা কুরআন-হাদিসের অকাট্য দলিল-প্রমাণ ও আধুনিক বিজ্ঞানের আলোকে সুসজ্জিত করা হয়েছে।
Author: মুহাম্মাদ উসমান গনী
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ