দয়া ও ভালোবাসার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটিতে লেখক অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় বিষয়টি সবিস্তারে উল্লেখ করেছেন।
Author: সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
হজ ও উমরা পালনকারীর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নির্দেশনা : ড. ইয়াহইয়া ইবনে ইব্রাহীম আল-ইয়াহইয়া হজ ও উমরা পালনকারীর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করেছেন সুখপাঠ্য এই গ্রন্থে। দশটি প্রবন্ধের সমন্বয়ে রচিত এই গ্রন্থে কেবল হজ ও উমরা নয়, বরং প্রাত্যহিক জীবন সম্পর্কে বহু মূল্যবান কিছু উপদেশ স্থান পেয়েছে বইটির বিভিন্ন অধ্যায়ে। আশা করি পাঠক মাত্রই বইটি পড়ে উপকৃত হবেন।
Author: ইয়াহইয়া বিন ইবরাহীম আল-ইয়াহইয়া
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইসলাম পরিচিতি: সাইয়্যেদ আবুল আলা মউদুদি রা. এর একটি প্রসিদ্ধ গন্থ। এ গ্রন্থে তিনি ইসলামের পূর্ণাঙ্গ ও সহজসরল প্রকৃতি চমৎকারভাবে উপস্থাপনের প্রয়াস পেয়েছেন। ইসলামের মৌলিক উপাদানগুলোর আন্তরসম্পর্কও তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন এ বইটিতে।
Author: আবুল আলা আল-মাওদুদী
বক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াত তথা আল্লাহর পথে আহ্বানের পথ ও পদ্ধতি বর্ণিত হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে প্রয়োগ করেছেন, সাথে-সাথে যেসব আয়াত ও হাদিসে দাওয়াতের পথ ও পদ্ধতি বিষয়ক আলোচনা এসেছে তারও ব্যাখ্যা-বিশ্লেষণ স্থান পেয়েছে গুরুত্বপূর্ণ এগ্রন্থে।
Author: চৌধুরী আবুল কালাম আজাদ
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
শবে বরাত, সঠিক দৃষ্টিকোণ : বইটিতে প্রমাণ করা হয়েছে, উপমহাদেশের মুসলমানগন পনের শাবানের রাতে শবে বরাত নামে যে আচার-আনুষ্ঠান উদযাপন করে থাকে, তা আদৌ শরিয়তসিদ্ধ নয়। আল-কুরআনুল কারীম ও সহীহ হাদীসে এ রাতের বিশেষ কোন আমলের কথা উল্লেখ নেই। সাহাবা ও তাবেয়ীনগণের আমল দ্বারাও এ রাত উদযাপন বিষয়ে কোন কিছু প্রমাণিত হয় নি। আমাদের সমাজে শবে বরাত বিষয়ে যে অলীক ধারণাসমূহ শিকড় গেড়ে আছে সেগুলোর বস্তুনিষ্ঠ আলোচনা বইটিতে উপস্থাপিত হয়েছে মনোজ্ঞ ভাষায়।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বইটিতে নিম্নবর্ণিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে : (১) ইসলামপূর্ব সুদ (২) ইসলামের দৃষ্টিতে সুদ (৩) প্রচলিত সুদের হুকুম (৪) সুদের ক্ষতি-অপকার ও কৃপ্রভাব।
Author: সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ