মানুষের জ্ঞান, অভিজ্ঞতা- বিশেষ করে মনোবিজ্ঞান- কীভাবে আল্লাহর পথে আহ্বান ও ইসলাম প্রচার প্রক্রিয়ায় সহায়তা দিতে পারে সে বিষয়টি গুরুত্ব পেয়েছে আমাদের বর্তমান বইটিতে। দাওয়াতী ময়দানে কর্মরত যে কোন ব্যক্তি এত্থেকে উপকৃত হবেন বলে আমাদের আশা।
Author: আব্দুল্লাহ আল খাতির
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মানতের সংজ্ঞা, প্রকারভেদ, মানতের বৈধ অধ্যায়সমূহ, বৈধ-মানত পূর্ণ করার আবশ্যিকতা ইত্যাদিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে বর্তমান বইটি। হাদিসে এসেছে : কেউ যদি আল্লাহকে আনুগত্য করার মানত মানে সে যেন তা পূরণ করে আর যে ব্যক্তি আল্লাহার অবাধ্য হওয়ার মানত মানবে সে যেন আল্লাহর অবাধ্য না হয়।
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
রমজান বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস এবং তার জীবনঘনিষ্ঠ ব্যাখ্যা
Author: আলী হাসান তৈয়ব
Reveiwers: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণ :হজ বিষয়ে একটি অসাধারণ গ্রন্থ। হজের গতানুগতিক বর্ণনা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণের বহু অজানা দিক দৃষ্টির আওতায় এসেছে প্রখ্যাত লেখক ফায়সাল আল বাদানীর এই অনবদ্য রচনার মাধ্যমে। বাংলা ভাষায় রচনাটি ভাষান্তরিত করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
Author: ফায়সাল বিন আলী আল-বাদানী
Translators: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থী: এটি আল্লামা শাইখ আবদুল আযীয ইবন বায রহ. এর একটি ভাষণ, যাতে তিনি আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মৌলিক আকীদা-বিশ্বাস তুলে ধরেছেন। কারণ, কুরআন ও সুন্নাহ থেকে এটাই জানা যায় যে, কোন কথা ও কাজ তখনই শুদ্ধ ও গ্রহণযোগ্য হবে যখন তা সহীহ আকীদার উপর ভিত্তি করে সংঘটিত হবে, যদি আকীদা অশুদ্ধ হয়, তখন এর উপর ভিত্তি করে যা কিছু সংঘটিত হবে সবই বাতিল বলে গণ্য হবে।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
রমযানের বিষয়ভিত্তিক হাদিস, শিক্ষা ও মাসায়েল: লেখক বলেছেন: “সিয়াম, ইতিকাফ, রমযানের কিয়াম ও লাইলাতুল কদর ইত্যাদি বিষয়ে ষাটটি দরস তৈরি করেছি, যা থেকে বিশেষভাবে দ্বীনের দায়ি ও মসজিদের ইমামগণ এবং সাধারণভাবে সকল মুসলিম উপকৃত হবেন, ইনশাআল্লাহ। প্রত্যেক দরসের ভিত্তি রেখেছি কুরআন ও হাদিসের ওপর, যদি শিরোনামের অনুকূলে কোন আয়াত পেয়েছি, তাহলে তা উল্লেখ করেছি, অতঃপর হাদিস উল্লেখ করেছি। আর শিরোনামের অনুকূলে কোন আয়াত না থাকলে সরাসরি উক্ত বিষয়ের হাদিস উল্লেখ করেছি। হাদিস বাছাই করার ক্ষেত্রে দলিল হিসেবে পেশ করার উপযুক্ত সহিহ ও হাসান হাদিসগুলো নির্বাচন করেছি, দুর্বল হাদিস এড়িয়ে গেছি। আল্লাহ সবাইকে এর দ্বারা উপকৃত হওয়ার তওফিক দান করুন।”
Author: ইবরাহীম বিন মুহাম্মাদ আল হুকাইল
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ