এটি একটি সংক্ষিপ্ত গ্রন্থ। এতে একজন মুসলিম দৈনন্দিন জীবনে কোরআন,তাফসীর, ফেকহী বিধি-বিধান,আকীদা ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজনীয়তা অনুভব করে সংক্ষিপ্ত আকারে হলেও সুনিপুনভাবে তার বিবরণ দেয়া হয়েছে। কিতাবটি দু'ভাগে বিভক্ত। প্রথম ভাগে স্থান পেয়েছে কোরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর, যা শায়খ মুহাম্মাদ আল আশকার প্রণীত যুবতাতুত তাফসীর গ্রন্থ হতে নেয়া হয়েছে। আর দ্বিতীয় ভাগে একজন মুসলিমের জন্যে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন: -আহকামুত তাজবীদ তথা বিশুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করার ব্যাকরণ। -আকীদা বিষয়ক ৬২টি প্রশ্ন ও তার জবাব -তাওহীদ বিষয়ক একটি বিনম্র পর্যালোচনা -আহকামুল ইসলাম তথা ইসলামী বিধি-বিধান{শাহাদাতাইন, তাহারাত,সালাত, যাকাত, হজ্জ} -বিবিধ বিষয়াবলী -ঝাড়-ফুঁক - দোআ - আযকার - ১০০ ফযীলত ও ৭০ নিষিদ্ধ কাজ - ওযু ও সালাতের স্বচিত্র বিবরণ - চিরন্তন যাত্রা
Author: একদল বিজ্ঞ আলেম
Publisher: http://www.tafseer.info
এ-গ্রন্থে কুরআন সুন্নাহর আলোকে ধৈর্যের হাকীকত, জীবনের নানা ক্ষেত্রে ধৈর্যধারণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ধৈর্যের কারণ, পথ ও পদ্ধতিসমূহ সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ বইয়ে কুরআন-হাদিসের আলোকে সাহাবাদের গ্রহণযোগ্যতা, তাদের মর্যাদা ও ফজিলতের বর্ণনা রয়েছে। আরো রয়েছে তাদের গালমন্দ করার পরিণাম এবং তাদের মাঝে ঘটে যাওয়া বিরোধপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাতের অবস্থান ইত্যাদি।
Author: মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল উহাইবী
Reveiwers: কাউসার বিন খালিদ
Translators: শিহাব উদ্দিন হোসাইন আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ নিবন্ধে কুরআন ও সুন্নাহর আলোকে জান্নাতে নারীদের অবস্থা ও অবস্থান তুলে ধরা হয়েছে।
Author: সুলাইমান বিন সালেহ আল খারাশী
Reveiwers: মো: আব্দুল কাদের
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আলোচ্য রচনায় আল-কুরআন ও সুন্নাহর আলোকে হজের কিছু শিক্ষা ও মর্মার্থ তুলে ধরা হয়েছে।
Author: মোহাম্মদ মানজুরে ইলাহী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মোবাইল ব্যবহারের মূলনীতি: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ইসলামের দৃষ্টিতে মোবাইলের বৈধ ও সঠিক ব্যবহার, মোবাইল ব্যবহারের শরয়ি মূলনীতি খুবই গুরুত্বসহ স্থান পেয়েছে অত্র গ্রন্থে। মোবাইলে কথা বলার আদব-কায়দা, বৈধতা ও অবৈধতার সীমানা ইত্যাদি বিষয় কুরআন-সুন্নাহর দালিলিক ভিত্তিভূমে দাঁড় করানোর প্রয়াস পেয়েছেন প্রাজ্ঞ লেখক খুব চমৎকারভাবে। বইটি সবার জন্য অবশ্যপাঠ্য বলে মনে করি।
Author: মুফীজুল ইসলাম আব্দুল আজীজ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ