অত্র বইটিতে একদল বিদগ্ধ শিক্ষাবিদ ও গবেষক শিশুদের স্বভাব-প্রকৃতি ও মননশীলতার প্রতি গভীর দৃষ্টি রেখে আকীদার মৌলিক বিষয় ও ফিকার গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল সন্বিবিষিত করেছেন। বইটি কেজি থ্রি বা তৃতীয় শ্রেণীর শিশু-কিশোরদের জন্য পাঠ্য করা হলে বিশেষভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।
Author: মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
নিঃসন্দেহে জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করে না, এটি মুসলিমদের মধ্যে বিভাজন তৈরীর হাতিয়ার। অমুসলিমরা মুসলিমদের মধ্যে এর প্রসারে তাদের যাবতীয় প্রচেষ্টা নিবদ্ধ করেছে। শাইখ আব্দুল আযীয ইবন বায রাহেমাহুল্লাহ এ বাস্তবতাকে তুলে ধরে মুসলিমদের করণীয় নির্দেশ করেছেন।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এই বইটিতে কুরআন ও সুন্নাহর আলোকে অসীলা গ্রহণ ও যাদেরকে অসীলা হিসাবে গ্রহণ করা হয় তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
গ্রন্থটিতে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের করণীয় নির্দেশ করা হয়েছে এবং কুরআন ও সুন্নায় তাদের যে সকল মর্যাদা বর্ণিত হয়েছে তা উল্লেখ করা হয়েছে।
Author: আব্দুর রাযযাক বিন আব্দুল মুহিসন আল আবআদ আল বদর
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আব্দুল আলীম বিন কাওসার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক বিপ্লবের স্বরূপ: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সামাজিক পরিবর্তন সাধনে ও সমাজের প্রতিটি স্তরে কীভাবে ইসলামি মূল্যবোধের আধিপত্য প্রতিষ্টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। ইসলাম প্রচারকদের জন্য এ বইটির অধ্যয়ন জরুরি বলে মনে করি।
Author: সিরাজুল ইসলাম আলী আকবর
Reveiwers: চৌধুরী আবুল কালাম আজাদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বর্তমান পরিবেশ ও পরিস্থিতির ওপর দৃষ্টি দিলে দেখা যায় যে, মানুষ বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে প্রবৃত্তির অনুসরণ করছে ও শয়তানের দাসত্বে লিপ্ত হচ্ছে। কারো আছে নারীর প্রতি অবৈধ আসক্তি, কারো আছে সম্পদের মোহ, কারো আছে অভিজাত পোশাক-আশাকের লোভ, কারও আছে বাড়ি-গাড়ি ও ঐশ্বর্যের সীমাহীন আকাঙ্খা। কারও আছে ক্ষমতার লোভ। কারো আছে খেল-তামাশা ও গান-বাজনার অধীর আগ্রহ ইত্যাদি। বক্ষ্যমাণ গ্রন্থটি এ বিষয়গুলোর ভয়াবহতা ও তার প্রতিকারের পথ-পদ্ধতি নিয়েই লেখা।
Author: আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ - আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ