মানুষের একটি অনিবার্য বৈশিষ্টের নাম চিন্তা। চিন্তা ছাড়া কোন মানবীয় অস্তিত্ব সম্ভব নয়। মূলত চিন্তাই মানুষকে অন্যান্য সৃষ্ট-প্রাণী থেকে আলাদা করে দিয়েছে। স্বাভাবিক কোন মানুষই চিন্তাহীন থাকতে পারে না। তবে চিন্তাকে সৃজনশীল কায়দায় ব্যবহার করতে পারলে অর্জন করা যায় অকল্পিত ফলাফল। বক্ষ্যমাণ পুস্তিকায় সঠিক পদ্ধতিতে কীভাবে চিন্তাবৃত্তিকে ব্যবহার করা সম্ভব তা বর্ণনা করার চেষ্টা করা হয়েছে।
Author: নুমান বিন আবুল বাশার
Reveiwers: কাউসার বিন খালিদ - আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ বইয়ে কুরআন-হাদিসের আলোকে সাহাবাদের গ্রহণযোগ্যতা, তাদের মর্যাদা ও ফজিলতের বর্ণনা রয়েছে। আরো রয়েছে তাদের গালমন্দ করার পরিণাম এবং তাদের মাঝে ঘটে যাওয়া বিরোধপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাতের অবস্থান ইত্যাদি।
Author: মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল উহাইবী
Reveiwers: কাউসার বিন খালিদ
Translators: শিহাব উদ্দিন হোসাইন আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক: নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল : উম্মাতের মধ্যে যে মতপার্থক্যের উৎপত্তি হয়েছে তা জানা ও প্রতিকার করা শরী‘আতের অন্যতম মহান উদ্দেশ্য। এটি একটি বৃহৎ বিষয়; যা উম্মতকে ক্ষত-বিক্ষত করে দিয়েছে। এই গবেষণায়, সাহাবায়ে কেরাম ও আলে বাইত -রাদিয়াল্লাহু ‘আনহুম- এর মাঝে যে মধুময় সম্পর্ক ছিল, তার প্রমাণাদি তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে যত যুদ্ধ-বিবাদই সংঘটিত হোক না কেন, তারা ছিল পরস্পর সহানুভূতিশীল ও দয়ালু। যদিও কোনো কোনো গল্পকার/ইতিহাসবেত্তা তা না জানার ভান করে থাকে, তবুও এ-কথাটি বাস্তব সত্য; তা এ-সব মিথ্যা গাল-গল্প ও অসার চিন্তাধারার বিরুদ্ধে স্বচ্ছ ও শুভ্র প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে । এ-ধরনের ঐতিহাসিকদের মিথ্যা গাল-গল্প ও অসার ধ্যান-ধারনা-অনুমানকে কিছু প্রবৃত্তির অনুসারী, রাজনৈতিক সুবিধাবাদী ও ইসলামের শত্রুরা পুঁজি করেছে তাদের হীনস্বার্থ উদ্ধার এবং এই উম্মতের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধের শিকড় গ্রথিত করার জন্য।
Author: সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে স্থান পেয়েছে ইবাদত অভিধার অর্থ ও ব্যাখ্যা, মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহর ইবাদত ও দাসত্বের পথ ও পদ্ধতি, বান্দার উপর আল্লাহর হক ও পূর্ণাঙ্গরূপে আল্লাহর ইবাদতের পথ ও পদ্ধতি।
Author: ইকবাল হোছাইন মাছুম
Reveiwers: চৌধুরী আবুল কালাম আজাদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইখলাস কেন ও কিভাবে : ইবাদত পালনে ইখলাস একটি গুরুত্বপূর্ণ বিষয় । ইখলাস বর্জিত ইবাদত আল্লাহর কাছে গ্রহনযোগ্যতা পায় না। ইখলাস কোনো আকস্মিক ঘটে - যাওয়া বিষয় নয়। আল্লাহমুখী জীবনযাপনে নিরন্তর সাধনার ফলস্বরূপ অর্জিত হয় ইখলাস। বক্ষ্যমাণ গ্রন্থে ইখলাছ-এর সংজ্ঞা ও ইখলাস চর্চা ও অর্জনের পথ ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
হজ ও উমরা পালনকারীর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নির্দেশনা : ড. ইয়াহইয়া ইবনে ইব্রাহীম আল-ইয়াহইয়া হজ ও উমরা পালনকারীর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করেছেন সুখপাঠ্য এই গ্রন্থে। দশটি প্রবন্ধের সমন্বয়ে রচিত এই গ্রন্থে কেবল হজ ও উমরা নয়, বরং প্রাত্যহিক জীবন সম্পর্কে বহু মূল্যবান কিছু উপদেশ স্থান পেয়েছে বইটির বিভিন্ন অধ্যায়ে। আশা করি পাঠক মাত্রই বইটি পড়ে উপকৃত হবেন।
Author: ইয়াহইয়া বিন ইবরাহীম আল-ইয়াহইয়া
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ