‘বিদআত থেকে সাবধান’ শায়খ আব্দুল আযীয ইবন আব্দিল্লাহ ইবন বায রাহেমাহুল্লাহের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এ গ্রন্থটির চারটি প্রবন্ধে তিনি মুসলিম বিশ্বে ছড়িয়ে-থাকা চারটি বিদআতের পর্যালোচনা করেছেন এবং সেগুলো থেকে উম্মাহকে সতর্ক করেছেন। সেগুলো হলো: ● মীলাদুন্নবী উদ্যাপন; √ শবে মি‘রাজ উদ্যাপনের হুকুম ● শবে বরাত উদ্যাপনের হুকুম, এবং ● মসজিদে নববীর কথিত খাদেম শায়খ আহমদের স্বপ্নের অপনোদন।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Reveiwers: সানাউল্লাহ নজির আহমদ
Translators: আব্দুররব আফফান
Publisher: ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব
আলেমগণের মধ্যে মতভেদ, কারণ এবং আমাদের অবস্থান: বিভিন্ন মাসআলায় আলেমগণ কেন মতভেদ করেছেন এ গ্রন্থে সে কারণগুলো বর্ণনা করা হয়েছে। সাথে সাথে তাদের মতভেদপূর্ণ মাসআলাসমূহে আমাদের অবস্থান কি হবে তাও বর্ণনা করা হয়েছে।
Author: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আব্দুল আলীম বিন কাওসার
হিল্লা বিয়া অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার স্ত্রীকে তিন তালাক দেয়, তখন স্ত্রী তার উপর হারাম হয়ে যায়, যতক্ষণ না স্ত্রী সে ব্যতীত অন্য স্বামীকে বিয়ে করে। যেমন আল্লাহ তার কুরআনে উল্লেখ করেছেন, যেরূপ এসেছে তার নবীর সুন্নতে এবং যার উপর সকল উম্মতের ঐক্যমত। কোন ব্যক্তি যখন এ নারীকে তালাক দেয়ার নিয়তে বিয়ে করে, যেন সে তার পূর্বের স্বামীর জন্য হালাল হয়, তখন এ বিয়ে হয় হারাম ও বাতিল। লেখক এ বইয়ে কুরআন ও হাদিসের দৃষ্টিতে হিল্লা বিয়া সম্পর্কে বিশদভাবে বর্ণনার প্রয়াস পেয়েছেন। প্রথমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অতঃপর এ বিষয়ে বিশেষজ্ঞ মুফতিদের কয়েকটি ফতোয়া ও তালাক সংক্রান্ত দু’টি আয়াত তাফসিরসহ উদ্ধৃত করেছেন। আশা করছি সকল শ্রেণির পাঠক এ থেকে বিশেষভাবে উপকৃত হবেন।
Author: সানাউল্লাহ নজির আহমদ
Reveiwers: মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
নারী: ইসলামের পূর্বে ও পরে— গ্রন্থটিতে একজন নারীকে ইসলাম কী কী সম্মান দিয়েছে এবং ইসলামের আগমনের পূর্বে নারীদের অবস্থা কি ছিল তা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে একজন পাঠক বুঝতে পারবে যে, নারীদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা কী?
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে শ্রমিক সংক্রান্ত আচরণবিধি, শ্রমিকের অধিকার, মালিকপক্ষ কর্তৃক শ্রমিকদের প্রতি সদাচার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণ :হজ বিষয়ে একটি অসাধারণ গ্রন্থ। হজের গতানুগতিক বর্ণনা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণের বহু অজানা দিক দৃষ্টির আওতায় এসেছে প্রখ্যাত লেখক ফায়সাল আল বাদানীর এই অনবদ্য রচনার মাধ্যমে। বাংলা ভাষায় রচনাটি ভাষান্তরিত করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
Author: ফায়সাল বিন আলী আল-বাদানী
Translators: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ